ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আজও সড়কে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৪, ২:৩২ বিকাল

Link Copied!

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক জ্যাম যেনো অন্যতম প্রধান একটি সমস্যা। এ সমস্যা আরও প্রকট হওয়ার কথা যখন সড়কে অনুপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে ঘটছে তার উল্টোটা। ট্রাফিকসিস্টেম নিয়ন্ত্রণের জন্যে ষষ্ঠ দিনের মতো আজও দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট ২০২৪) সরেজমিনে দেখা যায়, ট্রাফিকব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

হাতে ছাতা, মুখে বাঁশি, আবার হাতে লাঠি। তাদের এ লাঠির ইশারায় চলছে নগরীর সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

এতে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারছেন না বাসের হেলপাররা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আসিফ শাহরিয়ার বলেন, ‘পুলিশ সড়কে নেই; আছে কিছু আনসার সদস্য। তাদের একার পক্ষে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।’

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার