
দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে আগামী পাঁচ দিনে সারাদেশে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখযোগ্য কোনো আবহাওয়ার পরিবর্তন আশা করা যাচ্ছে না।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, আজ সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দ্বিতীয় দিন (৮ জানুয়ারি ২০২৬): আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৃতীয় দিন (৯ জানুয়ারি ২০২৬): আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ দিন (১০ জানুয়ারি ২০২৬): আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। নদী অববাহিকার এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (১১ জানুয়ারি ২০২৬): আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী পাঁচ দিনে উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। জনসাধারণ কুয়াশার কারণে যান চলাচলে সতর্ক থাকার পাশাপাশি শীত থেকে সুরক্ষা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।