ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

আগামী ৫ দিনে ঝড়সহ বজ্রবৃষ্টি ও শিলা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ । ৪১ জন

দেশের আবহাওয়ায় আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এত বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় এর বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২২ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

২৩ এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ এপ্রিল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

২৫ এপ্রিলের পূর্বাভাস

২৫ এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এতে করে আবহাওয়ায় অস্থিরতা অব্যাহত থাকবে।

Jaxx Wallet Download

Jaxx Liberty Wallet

Atomic Wallet

Atomic Wallet Download