ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী ৪ দিন যেমন থাকবে আবহাওয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৫, ২:৩১ বিকাল

Link Copied!

দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে চলেছে। আগামী চার দিন দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

দৈনিক পূর্বাভাস (৪–৭ জুলাই):
শুক্রবার (৪ জুলাই):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমবে।

শনিবার (৫ জুলাই):
দেশের প্রায় সব বিভাগেই একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।

রবিবার (৬ জুলাই):
আবহাওয়ার ধারা অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

সোমবার (৭ জুলাই):
সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাস:
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে নদী ও নিম্নাঞ্চল এলাকায় পানি বৃদ্ধির আশঙ্কাও রয়েছে।

পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টির কারণে নদী তীরবর্তী ও জলাবদ্ধতা প্রবণ এলাকায় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনাও রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা