ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ । ২৯৮ জন

উড়িষ্যা উপকূলের অদূরে অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চারদিনে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে বা বাড়তে পারে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দৈনিক পূর্বাভাস:

২৮ আগস্ট: রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত।

২৯ আগস্ট: রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

৩০ আগস্ট: দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা। দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

৩১ আগস্ট: দেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৫ দিনের প্রবণতা: পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে, বিশেষ করে নদী, খাল ও নিম্নাঞ্চলের মানুষকে।