ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী রবিবার-বুধবার পর্যন্ত যেমন থাকবে শীতের তীব্রতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ১২:৫২ বিকাল

Link Copied!

উপমহাদেশীয় উচ্চচাপ বলয় ও মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া আগামী পাঁচ দিনে শুষ্ক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদী অববাহিকা ও কিছু পার্শ্ববর্তী অঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, ৩–৭ জানুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাঘাত ঘটতে পারে।

০৩ জানুয়ারি (শনিবার): সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ। রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

০৪ জানুয়ারি (রবিবার): সারাদেশে শুষ্ক আবহাওয়া। অনেক জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা স্থিতিশীল থাকবে।

০৫ জানুয়ারি (সোমবার): নদী অববাহিকার এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত।

০৬ জানুয়ারি (মঙ্গলবার): নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

০৭ জানুয়ারি (বুধবার): নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা।

অধিদফতর জানিয়েছে, উল্লেখিত ৫ দিনের আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা