ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  • অন্যান্য

আগামী পাঁচ দিন বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ । ২৯৬ জন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে রোববার (২৯ জুন) পর্যন্ত দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৫ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের (৩০ জুন পর্যন্ত) পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।