
দেশজুড়ে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া থাকবে শুষ্ক।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার পূবার্ভাসে এ তথ্য দেয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশের আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে বলে জানানো হয়েছে।
তবে ১২ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।