ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন প্রায় সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ এপ্রিল ২০২৪, ১১:২২ সকাল

Link Copied!

বিশ্বজুড়ে গত ৫০ বছরে টিকাদান কর্মসুচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ লোকের জীবন রক্ষা পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও গতকাল (২৫ এপ্রিল) বুধবার এ কথা জানিয়ে বলেছে, এদের অধিকাংশই শিশু। এটি অর্ধ শতাব্দীর প্রতি বছর প্রতি মিনিটে বাঁচানো ছয়টি প্রাণের সমান।

ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে ‘ডব্লিওএইচও এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) এর অধীনে ব্যবহৃত ১৪টি ভ্যাকসিনের প্রভাব নিয়ে ব্যাপক বিশ্লেষণ তুলে ধরেছে।

আগামী মাসে ইপিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে।

এ উপলক্ষে ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সাংবাদিকদের বলেছেন, ভ্যাকসিনগুলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর একটি যা একসময়ের আতঙ্কিত রোগগুলোকে প্রতিরোধযোগ্য করে তুলেছে।

তিনি আরো বলেছেন, গুটি বসন্ত নির্মূল করা হয়েছে, পোলিও নির্মূলের দ্বারপ্রান্তে এবং ম্যালেরিয়া ও সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিনের সাম্প্রতিক অগ্রগতি রোগগুলোকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে গবেষণাপত্রে বলা হয়েছে, গত পাঁচ দশকে টিকাদানের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ শিশুর জীবন রক্ষা পেয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু