ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৬, ১১:১৩ সকাল

Link Copied!

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ শুরু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল বিকাশ ও দক্ষ নেতৃত্বের পাশাপাশি, নিজ নিজ ক্যাম্পাসে প্রভাবশালী কণ্ঠ হয়ে উঠতে পারবেন।

এই প্রোগ্রামের লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদের কর্মশক্তি, উদ্ভাবনী সক্ষমতা ও ইচ্ছাশক্তিকে একত্রে নিয়ে এসে তাদেরকে শেখার, নতুন কিছু তৈরি করার, যোগাযোগ স্থাপন করার ও বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে অপো ছাত্র, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদেরকে নিয়ে একটি ডাইনামিক কমিউনিটি তৈরি করতে চায়, যারা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে উভয় জায়গায় অর্থবহ পরিবর্তন আনতে সক্ষম।

অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার একটি অনন্য প্লাটফর্ম। নির্বাচিত অ্যাম্বাসেডররা মাসিক সম্মানী, আকর্ষণীয় উপহার, নতুন উন্মোচিত অপো ডিভাইস আগে ব্যবহারের সুযোগ, এক্সক্লুসিভ ব্র্যান্ড ইভেন্টে আমন্ত্রণ, ক্যারিয়ার ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি, প্রফেশনাল নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ড উন্নয়নের সুযোগ পাবেন।

এছাড়াও, প্রোগ্রামটি কন্টেন্ট তৈরি, অনুষ্ঠানে অংশগ্রহণ, কমিউনিটি তৈরি ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা শক্তিশালী করা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে উৎসাহিত করবে। হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা ও মেন্টরশিপের সুযোগের মাধ্যমে অ্যাম্বাসেডররা মূল্যবান ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত উভয়ক্ষেত্রে বিকশিত হতে সাহায্য করবে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “আমরা বিশ্বাস করি, আগামীর উদ্ভাবন ও সামাজিক অগ্রগতির চালিকাশক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা জোরদার করা ও প্রয়োজনীয় যোগাযোগ গড়ে তুলতে অর্থবহ সহযোগিতা করতে চাই। এই উদ্যোগ কেবল ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরবর্তী প্রজন্মের ক্ষমতায়নের জন্য কাজ করবে, যা অন্যদেরকে ইতিবাচক পরিবর্তন ও ভবিষ্যত লিডার হওয়ার জন্য অনুপ্রাণিত করবে।”

অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম বাংলাদেশে তরুণ প্রজন্মের উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে যেতে অপোর প্রতিশ্রুতিকেই প্রতিনিধিত্ব করে। প্রযুক্তি, নতুন ধারণা ও কমিউনিটির সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে অপো এমন একটি নতুন প্রজন্ম তৈরি করতে চায় যারা যেকোনো ট্রেন্ড তৈরি, যোগাযোগ স্থাপন ও ভবিষ্যতে নেতৃত্ব দিতে প্রস্তুত।

অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন করার লিংক এখন উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিংক https://forms.gle/sthZVVgg1SCEGndM6 থেকে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে, অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/ বা অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ফলো করুন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র