ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

৩ হাজার কোটি টাকার ‘সুকুক’ বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ সকাল

Link Copied!

গুরুত্বপূর্ণ পল্লী সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে অর্থায়নের পদক্ষেপ হিসেবে তিন হাজার কোটি টাকার ইসলামিক বন্ড বা ‘সুকুক’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শরীয়াহ উপদেষ্টা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সাত বছর মেয়াদি এই সুকুক ইস্তিসনা ও ইজারার ইসলামী ব্যাংকিং নীতিমালার আওতায় ইস্যু করা হবে। সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ইমপ্যাক্ট সুকুক’।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে দেশের আট বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণে অর্থায়ন করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পটিতে ১৭ হাজার ৬৯৭ মিটার সেতু, ৩৮ হাজার ৮০০ মিটার সংযোগ সড়ক এবং ৪ হাজার ২৩০ মিটার নদীশাসন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই সুকুক ইস্যু প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা করবে।

উন্নত গ্রামীণ সড়ক নেটওয়ার্ক প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন সহজতর করবে, ব্যয় কমাবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা