ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

৩ ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
admin
৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে ০৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) কল্যাণপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়্

অঞ্চল-০৫ এর আওতাধীন কল্যাণপুর এলাকায় মশক নিধন অভিযানে ০৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ০৩টি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ০৩টি মামলায় মোট ০৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

অঞ্চল-৩ এর আওতাধীন ২২ নং ওয়ার্ডের রামপুরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ী, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-১০ এর আওতাধীন ৪১নং ওয়ার্ডের অন্তর্গত মুন্সিবাড়ি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস