ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৩ প্লাস্টিক বোতল দিলেই মিলছে গাছের চারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ বিকাল

Link Copied!

নড়াইলে প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’। সংগঠনটির উদ্যোগে তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে একটি করে গাছের চারা।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের উপপরিচালক আশিক এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, মির্জাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আলী, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান এবং নড়াইল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিত্যক্ত প্লাস্টিকের বোতল সংগ্রহের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে একটি করে গাছের চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। রাস্তাঘাট, ড্রেন ও বিভিন্ন স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতাসহ নানা সমস্যা তৈরি হয়। তাই প্লাস্টিক বর্জ্য সংগ্রহের সঙ্গে বৃক্ষরোপণকে যুক্ত করে মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ‘বোতল দিন, চারা নিন—প্লাস্টিক কমান, পরিবেশ বাঁচান’সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, প্লাস্টিক বর্জ্য ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর মাধ্যমে নড়াইলকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে সংগঠনের অর্থ সম্পাদক মায়েশা আলম মুন, পাবলিসিটি সেক্রেটারি মাছুরা খানম, হেলথ সেক্রেটারি লিবিয়া আক্তার, হিউম্যান সেক্রেটারি শাইলা আক্তার শ্রাবণী, সহ-সম্পাদক রাফিয়া ফেরদৌস তাসনিমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত