ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ

২৪ ঘণ্টার মধ্যে গাজা সিটি ফাঁকা চায় ইসরায়েল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অক্টোবর ২০২৩, ৭:১৯ বিকাল

Link Copied!

09 October 2023, Palestinian Territories, Khan Yunis: Palestinians inspect the rubble of a destroyed house, following an Israeli airstrike on Khan Yunis in the southern Gaza Strip. Israel pounded the Gaza Strip overnight as fighting with Islamist Hamas militants continues. Photo by: Yousef Mohammad/picture-alliance/dpa/AP Images

ফিলিস্তিনির উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আজ শুক্রবার সরাসরি গাজা সিটির (উত্তর গাজা) বাসিন্দাদের উদ্দেশে এ কথা বলেছে। এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটির সব বেসামরিক নাগরিককে তাঁদের বাড়িঘর থেকে সরে যেতে বলছে। নিরাপত্তার স্বার্থে তাদের উপত্যকার দক্ষিণে চলে যেতে বলছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আগামী দিনগুলোতে গাজা সিটিতে বড় ধরনের অভিযান চালানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজা সিটির বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করবে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সদস্যরা গাজা সিটির ঘরবাড়ির নিচে থাকা টানেলের ভেতরে, বেসামরিক ভবনের ভেতরে লুকিয়ে আছেন।

যখন পরবর্তী ঘোষণা দেওয়া হবে, তখন বেসামরিক লোকজন গাজা সিটিতে ফিরতে পারবে বলে বিবৃতিতে জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এ আদেশের অর্থ হলো, গাজা সিটিসহ আশপাশের সব বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হবে। এ এলাকার মোট জনসংখ্যা প্রায় ১১ লাখ।

জাতিসংঘ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর এ আদেশের মানবিক পরিণতি হবে বিধ্বংসী। ইসরায়েলি সেনাবাহিনীর আদেশ অনুযায়ী এত মানুষের স্থানান্তর অসম্ভব মনে করে জাতিসংঘ।

ইসরায়েলি সেনাবাহিনীর এই স্থানান্তর আদেশ জাতিসংঘ কর্মীসহ আশ্রয়শিবিরে থাকা ফিলিস্তিনি শরণার্থীদের জন্যও প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।

জবাবে গত শনিবারই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৭। আহত হয়েছেন ৬ হাজার ৬১২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ নারী রয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে