ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

২০২৫ সালে মধ্য এশিয়ার অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ বিকাল

Link Copied!

২০২৫ সালে মধ্য এশিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র এবং তাজিকিস্তানে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরে এসেছে। ২০২৪ সালের তুলনায় এই অঞ্চলের সম্মিলিত অর্থনীতি ৬ শতাংশের বেশি বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্য এশিয়ার দেশগুলোর গড় প্রবৃদ্ধি ৬.২ থেকে ৬.৬ শতাংশের মধ্যে।

বিশ্বব্যাংক হিসাব মতে, অঞ্চলে প্রবৃদ্ধি হয়েছে ৬.২ শতাংশ, আর ইউরেশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ইডিবি) বলছে ৬.৬ শতাংশ। উন্নত দেশগুলোর তুলনায় মধ্য এশিয়ার এই অগ্রযাত্রা অনেক বেশি। ইডিবির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হতে পারে মাত্র ১.৬ শতাংশ এবং ইউরোপের দেশগুলোয় ১.১ শতাংশ।

এ অঞ্চলের বৃহত্তম অর্থনীতি কাজাখস্তান ২০২৫ সালে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। দেশটি তেল রপ্তানি ও উৎপাদন খাতের প্রসারে এক দশকের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল পেয়েছে। উজবেকিস্তান অর্থনীতিতে ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি লাভ করেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি আয় প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল সেবা খাতের প্রসারের কারণে সাধারণ মানুষের আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অপরদিকে, কিরগিজ প্রজাতন্ত্র ১০.৩ শতাংশ প্রবৃদ্ধির হার দিয়ে এ অঞ্চলের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

ভৌগোলিকভাবে মধ্য এশিয়ার বাইরে থাকা আজারবাইজান গুরুত্বপূর্ণ রপ্তানি করিডর হিসেবে কাজ করছে। অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি তেল ও খনিজ পণ্যের বৈশ্বিক চাহিদা এবং চীনের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত