ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হেরাতে বাস দুর্ঘটনায় ১৭ শিশু-সহ নিহত ৭১

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অগাস্ট ২০২৫, ৯:৫৭ সকাল

Link Copied!

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রথমে মোটরসাইকেল এবং পরে একটি জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকে বিস্ফোরণ ঘটে, এতে অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এবং পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক এবং ইরান থেকে শরণার্থী হিসেবে ফিরে আসছিলেন। দুর্ঘটনার কারণ হিসেবে বাসটির বেপরোয়া গতি ও চালকের অসতর্কতাকে দায়ী করা হয়েছে।

নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী এবং মোটরসাইকেলের দুই আরোহী ছাড়াও বাকি ৬৭ জনই ছিলেন বাসযাত্রী। এ দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী বেঁচে গেছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানে দুর্বল সড়ক অবকাঠামো, দুর্গম পাহাড়ি পথ ও চালকদের অবহেলার কারণে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে একইভাবে একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা