ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ এপ্রিল ২০২৬, ৫:১০ বিকাল

Link Copied!

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ৮৬ জন এবং সন্দেহজনকভাবে আক্রান্ত ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪০৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৬ জন এবং এক মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ২৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে আরও জানা যায়, ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের দ্রুত টিকার আওতায় আনা এবং সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স