ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

সৌরবিদ্যুতে চাহিদার ১০ শতাংশ পূরণ করবে মেটলাইফ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুন ২০২৬, ৫:২৯ বিকাল

Link Copied!

নিজেদের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে মেটলাইফ বাংলাদেশ। এ লক্ষ্যে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতার অন-গ্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রধান কার্যালয়ের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পর্যন্ত সৌরশক্তি থেকে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটলাইফ বাংলাদেশ এর মতে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উপায়ে কার্যক্রম পরিচালনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি মনে করছে, করপোরেট পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে তা দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি ব্যয় কমাতে সহায়ক হবে।

দেশে ৭৪ বছরেরও বেশি সময় ধরে বীমা সেবা দিয়ে আসছে মেটলাইফ। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি আধুনিক ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নতুন এই সৌরবিদ্যুৎ প্রকল্পকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

মেটলাইফের এই উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জাতীয় লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে বাণিজ্যিক পরিসরে ছাদের ওপরে সোলার প্যানেল স্থাপন শহরাঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমাতেও সহায়তা করতে পারে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “দেশে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের ক্ষেত্রে টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের প্রধান কার্যালয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের একটি অংশ উৎপাদনের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগিয়ে নেয়া সম্ভব।”

তিনি আরও বলেন, দেশের অন্যতম শীর্ষ লাইফ বীমা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় অগ্রাধিকারমূলক উদ্যোগগুলোকে সমর্থন করা এবং গ্রাহক, কর্মী ও সমাজের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলাকে মেটলাইফ দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

জাতীয় গ্রিড সংযোগের নির্ধারিত মান ও কারিগরি নিয়ম মেনে প্রকল্পটির বাস্তবায়ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স