ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

সুন্দরবনে শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজডুবি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ সকাল

Link Copied!

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিবসা নদীর ডুবোচরে আটকা পড়ে তলা ফেঁটে ডুবে যায় জাহাজটি। ওই সময় জাহাজটিতে থাকা ১২ স্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কূলে ওঠেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এমভি ‘গারোহেরা’ সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে আসছিল। পথিমধ্যে শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবে চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।

দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কূলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আসছিল।

এদিকে এ কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা মাঈনুল হোসেন মিন্টু।

Facebook Comments Box

আরও পড়ুন

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২

প্রযুক্তির বিপ্লব: বৃষ্টির ফোঁটা থেকেই মিলবে বিদ্যুৎ

জুলাইয়ের ২৫ দিনেই ২৩০ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

আগাম ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৬০

রাঙ্গাবালীতে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাউফলে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

দেশের ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল