ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায়- স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৪, ৪:০৫ বিকাল

Link Copied!

গতকাল দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যুর ঘোষণাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা, ভাঙচুর ও এম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সরকারি সফরে বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনায় আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎক্ষনাৎ টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর সাথে কথা বলেন। এ ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা প্রদানে তৎপর ও সচেষ্ট থাকার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

দেশের জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ঘটনার প্রেক্ষিতে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণে তাঁর প্রতিশ্রুতি দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা