ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সিন্ডিকেট নিয়ন্ত্রণে’ চাল আমদানির অনুমতি

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ মার্চ ২০২৪, ৩:১১ বিকাল

Link Copied!

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বেসরকারিভাবে ৮৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন। আজ (২১ মার্চ ২০২৪) বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৮৩ হাজার টনের মধ্যে সিদ্ধ চাল ৪৯ হাজার ও আতপ চাল ৩৪ হাজার টন। প্রথম পর্যায়ে ৩০টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়ে খাদ্য সচিব বলেন, আরো কয়েকটি প্রতিষ্ঠানকেও এমন অনুমোদন দেয়া হবে।

তিনি আরোও জানান, বাংলাদেশের প্রতিদিন চালের চাহিদা এক লাখ মেট্রিক টন। মূলত বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণের জন্য চাল আমদানির কৌশল নেওয়া হয়েছে। ৩০টি প্রতিষ্ঠানকে হঠাৎ করে চাল আমদানির অনুমোদন দেবার কারণ সম্পর্কে ইসমাইল হোসেন বলেন, আমনের মৌসুম শেষ এবং বোরো চাষ শুরু হবে। ‘মাঝে এক থেকে দেড় মাসের একটি গ্যাপে চালের দাম বাড়ানোর পাঁয়তারা হতে পারে। তাই আমদানির অনুমোদন,’ যোগ করেন খাদ্য সচিব।

চাল আমদানির বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনীর সই করা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদন পাওয়া আমদানি কারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনরায় প্যাকেটজাত না করে বিক্রি করতে হবে আমদানি করা বস্তাতেই।

Facebook Comments Box

আরও পড়ুন

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু