ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ সকাল

Link Copied!

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

বিসিক শিল্প নগরী এলাকার অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার সময় বাইরে বিকট শব্দ হয়। আজান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটিকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকবলিত তিনজন লোক রাস্তার উপর পড়ে আছেন।

সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চিহ্নিত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা