ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ । ২৫ জন

রাজধানী ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ের আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।