ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মার্চ ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৪৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এতে ট্রাকের চালকসহ তিনজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী এক ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা