ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শ্যামনগরে কীটনাশকের ক্ষতিকর প্রভাব: জনস্বাস্থ্য ও পরিবেশে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কীটনাশকের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) পরিচালিত মাঠভিত্তিক অনুসন্ধানমূলক সমীক্ষায় এ চিত্র দেখা গেছে।

বুধবার (৬ আগস্ট) শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন বারসিকের প্রোগ্রাম অফিসার মফিজুর রহমান। উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

স্বাস্থ্য ও আর্থ-সামাজিক ক্ষতি
সমীক্ষায় বলা হয়, কীটনাশকের মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে কৃষকদের মধ্যে চুলকানি, চোখে ছানি ও ঝাপসা দেখা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, লিভারের জটিলতা, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসা ব্যয়ে পরিবারপ্রতি ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে।

পরিবেশ ও প্রাণিকুলও ঝুঁকিতে
গবেষণায় আরও দেখা গেছে, কীটনাশক স্প্রের ফলে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের মৃত্যু ঘটছে। বাসাবাড়িতে তেলাপোকা মারার সময় শিশু ও বৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার
গবেষণায় উদ্বেগজনকভাবে উঠে এসেছে, কৃষকরা এমনকি সরকারিভাবে নিষিদ্ধ কীটনাশক যেমন—ফার্মকট, মিমটক্স, কনজাপ্লাস, বাইফোরান, কারবেন্ডাজীম, ম্যানকোজেব, মর্টার ইত্যাদি ব্যবহার করছেন। অধিকাংশ কৃষক এসব বিষের লেবেল না পড়ে বা সঠিক নির্দেশনা না জেনেই প্রয়োগ করছেন।

সচেতনতার অভাব ও প্রশিক্ষণের ঘাটতি
সমীক্ষায় দেখা যায়, কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বা বিক্রেতা, কোম্পানি প্রতিনিধি কিংবা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শেই কীটনাশক ব্যবহার করছেন। কিন্তু তাদের প্রশিক্ষণ নেই, নির্দেশনা জানা নেই, ফলে কীটনাশকের ব্যবহার হচ্ছে ভুলভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষক ও পরিবেশে।

সুপারিশসমূহ
বারসিকের পক্ষ থেকে গবেষণায় কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও তুলে ধরা হয়েছে:

১. বিকল্প ও নিরাপদ জৈব কৃষির প্রসার

২. কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ

৩. কীটনাশকের লেবেল সরলীকরণ ও গণমাধ্যমে প্রচার

৪. কৃষকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

৫. ক্ষতিগ্রস্ত ও প্রতিবন্ধী কৃষকদের পুনর্বাসন কর্মসূচি গ্রহণ

গবেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধ না করলে জনস্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট