ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যুতে সচিবদের সঙ্গে ইউনূসের বৈঠক

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ২:৫৬ বিকাল

Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সব সচিবদের সঙ্গে তার প্রথম বৈঠক। বৈঠকে জনশৃঙ্খলা ফেরাতে করণীয়, অর্থনীতিতে গতি আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাফতরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এদিনই তিনি প্রথম অফিস করেন তার তেজগাঁও কার্যালয়ে।

বৈঠকটি শুরু হয় বেলা সাড়ে ১১টায়। ড. ইউনূসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সব সচিবের সঙ্গে এটি ছিল প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক।

এর আগে, ১২ আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আজকের বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও দুর্নীতি প্রতিরোধসহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে মাঠ কর্মকর্তাদের করণীয় নিয়েও আলোচনা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা