ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১১:১১ সকাল

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই দুটি ভটভটি জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সারের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নওগাঁ জেলার নিয়ামতপুর থেকে সার নিয়ে দুটি ভটভটি শ্যামপুরের গোপালনগর ও উমরপুর এলাকায় আসছে-এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে ভটভটি দুটি তল্লাশি করে ১৬৯ বস্তা রাসায়নিক সার উদ্ধার ও জব্দ করা হয়।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, জব্দ করা সারগুলো বর্তমানে শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী স্থানীয় সাধারণ কৃষকদের মধ্যে এসব সার বিতরণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

Call for Sustainable Financing to Tackle Hypertension

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

সালফারের সংকটে বাড়ছে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি

বিমানবন্দরে মদ, সিগারেট ও ই-সিগারেটসহ বিপুল পণ্য জব্দ

বিশ্ববাজারে জরুরি মজুদ থেকে আরও ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে আইইএ

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবগামী ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ