ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

লিবিয়ার ডেরনা শহরে বন্যায় মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছতে পারে: মেয়র

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২:১৪ বিকাল

Link Copied!

ভয়াবহ বন্যার পর লিবিয়ার ডেরনা শহরে মৃতের আনুমানিক সংখ্যা ১৮ হাজার থেকে ২০ হাজার হতে পারে আশঙ্কা করছেন আবদুলমেনাম আল গাইথি। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনের কাছে বুধবার এ আশঙ্কার কথা জানান গাইথি।

লিবিয়ায় ভয়াবহ এই বন্যায় ইতোমধ্যে অন্তত ৫ হাজার মানুষ মারা গেছেন। নিখোঁজ আছেন হাজার হাজার মানুষ। পূর্বাঞ্চলীয় শহর ডেরনায় এখনও চলছে ধ্বংসযজ্ঞ। শহরটিতে একের পর মরদেহ উদ্ধার হচ্ছে।

বন্যায় হাজারও মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের সহায়তায় ছুটে এসেছে মিসর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সরকার।

ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ডেরনা রবিবার গভীর রাতে আকস্মিক বন্যার কবলে পড়ে। উজানের দুটি বাঁধ ভেঙে যাওয়ায় শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা এত দ্রুত পানি প্রবেশ করাকে সুনামির সঙ্গে তুলনা করছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ফুটপাতে পড়ে থাকা মরদেহ শনাক্তের চেষ্টা করছেন। ডেরনার স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, উপকূলীয় এলাকাগুলো প্রায় পুরোটাই তলিয়ে গেছে।

জাতিসংঘ বলছে, ডেরনায় অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বেঁচে থাকাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

সূত্র : আল জাজিরা

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স