ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় গ্রহণ করলেন তাঁর শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক

প্রতিবেদক
admin
২০ মে ২০২৪, ১:৫৮ অপরাহ্ণ

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এম এস দ্বিতীয় সেমিষ্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ। আজ (২০ মে) সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি.।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এর নিকট চেকটি হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপবীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার।

জানা যায়, গত ৬ মে ২০২৪ তারিখে সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার আবু মোঃ তারেক জানান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ নিয়ে মোট পাঁচজন ছাত্রের মৃত্যু দাবীর চেক প্রদান করল। জেনিথ লাইফের কাছে আমাদের কোন ছাত্রের মৃত্যু দাবি পেন্ডিং নাই। এ সময় জেনিথ লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ