ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রাজধানীসহ ৪ সিটিতে হামের টিকা দেওয়া হবে আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৬, ১০:১৬ সকাল

Link Copied!

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর আরও বাড়িয়েছে সরকার। রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই চার সিটি এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

বর্তমান হামের পরিস্থিতি সম্পর্কে সচিব বলেন, অতীতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় দেশে হামের সংক্রমণ বেড়েছে। সময়মতো টিকাদান অব্যাহত থাকলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব হতো বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ এমআর টিকাদান কার্যক্রম শুরু হয়। আগামী ২০ এপ্রিল থেকে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় দ্রুত টিকাদান নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯