ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর শোক

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ১২:৪১ বিকাল

Link Copied!

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের ঘটনায় গভীর শোক এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া, এ দুর্ঘটনায় আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৮ জুলাই) এক শোকবার্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, মর্মান্তিক এ ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

রোববার (৭ জুলাই) হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ‌্যুতা‌য়িত হয়ে তাৎক্ষণিকভাবে ৪ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হ‌য়েছেন।

রথযাত্রায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মন্ত্রী বলেন, আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, সকালে স্বাস্থ্যমন্ত্রী রথযাত্রায় গুরুতর আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দুজনকে দেখতে যান। সেখানে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সান্ত্বনা দেন। এছাড়াও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রথযাত্রায় যে দুর্ঘটনা হয়েছে, তা খুবই মর্মান্তিক এবং শোকাবহ। যে দুজন ভর্তি হয়েছে, তাদের কেউই আশংকামুক্ত নন। আমি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি; রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করব। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা