ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড রেমিট্যান্স: প্রথমার্ধেই এসেছে ৪৭৩ কোটি ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৫, ৫:৩৫ বিকাল

Link Copied!

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন রেকর্ড পরিমাণে—৪৭৩৩.১৩ মিলিয়ন ডলার বা প্রায় ৪৭৩ কোটি ডলার। এই অঙ্ক ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪২৬৪.৩৬ মিলিয়ন ডলার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া, যেখান থেকে এসেছে ২৮০৪.৮২ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসে বৈধ চ্যানেলে প্রবাসীরা মোট ৩০,৩২৮.৮১ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এই অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দেশের অর্থনীতিকে সহায়তা করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈধ চ্যানেল ব্যবহার, রেমিট্যান্স প্রণোদনা এবং বিদেশে প্রবাসীদের আয় বৃদ্ধির ফলে এমন ইতিবাচক প্রবাহ সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা তুলনামূলকভাবে উচ্চ আয়ের হওয়ায় এবং ব্যাংকিং চ্যানেলের উপর আস্থা থাকায় সেখানে রেমিট্যান্স প্রবাহও বেশি।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স উৎসাহিত করতে ব্যাংকিং চ্যানেল ও প্রণোদনার পাশাপাশি হুন্ডি প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত