ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো ৫৮ মেট্রিক টন রসুন আমদানি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৪, ৩:১৮ বিকাল

Link Copied!

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়েছে। চীনের কুইংডো বন্দর থেকে রসুন নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মার্কস ডাভাও’ গত ২৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, সোমবার (২৯ জুলাই) ২২৯ টিইইউএস কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন খালাস করেছে খুলনা ট্রেডার্স।

তিনি বলেন, ‘রসুন আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে ৪০ ফুটের দুটি কন্টেইনারে করে রসুন নিয়ে আসে। পরে সোমবার শুল্ক তল্লাশি শেষে সড়কপথে পণ্য খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের এ কর্মকর্তা বলেন, ‘মোংলা বন্দর দিয়ে গত ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদা মাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয়। মোট ৫ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১ হাজার ৪৭৪ টিইইউএস কন্টেইনার এবং ১ হাজার ৩৪৯টি গাড়ি মোংলা বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা