ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করা হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ৩:৪৮ বিকাল

Link Copied!

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে। এবং এই হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা দেয়ার সুযোগ তৈরি করা হবে যাতে কোনও রোগীকে অন্যকোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয় বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, রোগী ভর্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে ১ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেয়া হবে।

শনিবার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তৃতাকালে পরিবেশমন্ত্রী ও মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের ১ম হাসপাতাল উল্লেখ করে মন্ত্রী বলেন, এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত চিকিৎসকগণ থোরাসিক সার্জারি, নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে মন্ত্রী এ হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সভায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

মন্ত্রী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা ১ মাসের মধ্যে জমা দেয়ার অনুরোধ জানান। তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রংপুরে বিএটিবি শ্রমিকদের প্রতীকী অনশন ভাঙালেন চেয়ারম্যান ও এমপি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জরুরি গ্যাসের চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাইলেন হুমায়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

চাল-চিনি-তেল-সার-এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতিসংঘের তদন্তে উঠে এলো মিয়ানমারে জান্তার দমনপীড়ন-নৃশংসতা

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু

শীতলপাটি-মৃৎশিল্পের পণ্য যাবে বিশ্ববাজারে: অর্থমন্ত্রী