ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভোলায় ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৪, ৩:০৯ বিকাল

Link Copied!

ভোলা, জেলায় চলতি অর্থবছর ১ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। এছাড়া গত অর্থবছরে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন। আর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ৮৪ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৭ থেকে ৮ হাজার কোটি টাকা। চলতি বছরেও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলায় গত বছর যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়েছিল তা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩২ ভাগ। মূলত মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। এ বছর ইলিশের মৌসুম ইতোমধ্যে শুরু হয়েছে। জেলার বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় ইলিশ পড়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ইলিশ পাওয়া যাবে।

এদিকে চলতি মৌসুমী ইলিশ ধরা পড়া শুরু হওয়াতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। দিন-রাত নদী ও সাগর মোহনায় জেলেরা ইলিশ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছে। যদিও নদীর তুলনায় সাগর মোহনায় বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। জেলেরা স্বপ্ন দেখছেন ইলিশের প্রাচুর্যতায় তাদের অভাব দূর হবে।

জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, নদীর তুলনায় সাগর মোহনায় ইলিশের প্রাপ্তিটা বেশি হচ্ছে। সামনে বৃষ্টিপাত আরো বাড়ার সাথে সাথে নদ নদীর পানি বৃদ্ধি পাবে। সেই সাথে নদীতেও ইলিশের সরবরাহ বাড়বে । তাই গভীর সমুদ্রে ইলিশ আহরণে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। এখানকার ইলিশ হাতিয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা