ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ভোররাত থেকে ঢাকায় বৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৩, ১১:৫২ সকাল

Link Copied!

দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও বৃষ্টি বেড়েছে। আজ সোমবার ভোর রাতে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। তবে সকাল হতে বৃষ্টির দাপট কিছুটা কমে যায়। এখনো পুরো আকাশ কলো মেঘে ঢেকে আছে। যে কোনো সময় আবার শুরু হতে পারে তুমুল বৃষ্টি।

এর আগে রোববার সারাদিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে সারাদিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল খুলনা বিভাগে অতিভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২৩ কিলোমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামের প্রায় প্রতিটি অঞ্চলে অতিভারী বৃষ্টি (৮৯ মিলিমিটারের বেশি) হয়েছে।

সকালে বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে অফিসমুখী নগরবাসী। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক বাড়িঘর, তলিয়ে গেছে পানিতে। সোমবার দিনভর ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়।

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে জরুরি সতর্কতা

বর্ষায় যেসব সবজি কেনার আগে দুবার ভাববেন

ছাগলের গুঁতাগুঁতিতে কি মস্তিষ্কের ক্ষতি হয়? চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা

আধুনিক চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানে ‘খাদ্যই ওষুধ’ ধারণার নতুন দিগন্ত

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ২ লাখ ২০ হাজার মানুষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে দেশজুড়ে

বিল পরিশোধের পরই দেবে গেল ২৫ লাখ টাকার সেতুর সংযোগ সড়ক

মানুষের মতো রোবট করল সফল অস্ত্রোপচার

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

জলবায়ু ঝুঁকিতে বাস্তুচ্যুতদের জন্য নতুন প্রকল্প, বাংলাদেশ-আইওএম চুক্তি

ঝালকাঠিতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর