ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৫, ৩:৩৩ বিকাল

Link Copied!

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করেছে। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের দায়িত্ব পালন করবে।

এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

এনসিএসএ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে উৎস যাচাই করতে। এছাড়া সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে জানানোর অনুরোধ করা হয়েছে।

এনসিএসএ জানিয়েছে, দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। ভুয়া তথ্য, ফটো, ভিডিও বা বিভ্রান্তিকর কনটেন্টের ফাঁদে না পড়তে এবং অন্যদেরও সচেতন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪/৭ হেল্পলাইন সেবা চালু রেখেছে। নাগরিকরা চারটি ই-মেইল ঠিকানার মাধ্যমে অভিযোগ করতে পারেন:

report_betting@ncsa.gov.bd – অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য

report_misinfo@ncsa.gov.bd – ভুয়া তথ্য, গুজব বা misinformation/disinformation সংক্রান্ত অভিযোগের জন্য

report_harassment@ncsa.gov.bd – ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য

report_cii@ncsa.gov.bd – গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য

এনসিএসএ আশা করছে, নাগরিকদের সক্রিয় সহযোগিতায় দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩