ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করলো ডব্লিউএইচও

প্রতিবেদক
admin
১২ জুন ২০২৪, ১:০৭ অপরাহ্ণ

Link Copied!

ভারতে মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল চার বছর বয়সী এক শিশু। মঙ্গলবার (১১ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর ও পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পায় সে।

ডব্লিউএইচও জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও এর আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই শিশুটি শরীরে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে। শিশুটির পরিবার ও অন্যান্য সদস্যের মধ্যে কারও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার রেকর্ড নেই।

ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনও মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর আগে, ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে। ডব্লিউএইচও আশঙ্কা করছে, এই ভাইরাসে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারে। এ বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ