ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ডলার ক্রয়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ সকাল

Link Copied!

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সোমবার ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট–অব হারের সমান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই ক্রয়ের মাধ্যমে নতুন বছর ২০২৬ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় এখন পর্যন্ত ৬৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার হয়েছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে (জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।

এর আগে ৬ ও ৮ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক যথাক্রমে ২২ কোটি ৩৫ লাখ এবং ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বাণিজ্যিক ব্যাংক থেকে ক্রয় করে। প্রতিটি ক্রয়ের ক্ষেত্রেই প্রতি ডলারের বিনিময় হার ও কাট–অব হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কার্যক্রম দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স