ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বৃষ্টিতে ভিজে শুরু কর্মদিবস, দুর্ভোগে ঢাকার পথচারী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ অগাস্ট ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজে গেল রাজধানীর বিভিন্ন এলাকা। ভোর থেকেই আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে যেমন কমেছে গরমের তীব্রতা, অন্যদিকে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে।

রামপুরা, বাড্ডা, নতুনবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেলেও সব এলাকায় একই সময়ে বৃষ্টি হয়নি। কোথাও ভারী বর্ষণ হলেও কোথাও ছিল শুষ্ক আবহাওয়া।

আকস্মিক বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ছাতা ছাড়া বের হওয়া অফিসগামী ও শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই বৃষ্টিতে ভিজেই পথ চলেন। আবার অনেকে ফুটওভার ব্রিজ, দোকানের ছাউনি ও ভবনের নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।

গণপরিবহনেও দেখা যায় ভোগান্তির চিত্র। অনেক বাসের জানালার কাচ ভাঙা বা ঠিকমতো বন্ধ না থাকায় বৃষ্টির পানি ভেতরে ঢুকে যাত্রীদের ভিজিয়ে দেয়। ছাতা সঙ্গে থাকলেও হাঁটু থেকে নিচের অংশ, জুতা ও প্যান্ট ভিজে যাওয়ায় পুরোপুরি স্বস্তি পাননি অনেকে।

মধ্যবাড্ডা এলাকায় রাস্তার পাশে লুৎফুন টাওয়ারের নিচে আশ্রয় নেন অনেক পথচারী। কেউ বৃষ্টি থামার অপেক্ষায়, আবার কেউ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।

অফিসগামী রাশেদুল ইসলাম বলেন, অফিসে দেরি এড়াতে বৃষ্টির মধ্যেই বাসে উঠতে হয়েছে। কিন্তু জানালার কাচ ভাঙা থাকায় বসেও স্বস্তি মেলেনি, এক পাশ পুরো ভিজে গেছে।

একই বাসের যাত্রী শরিফুল হাসান বলেন, ছাতা সঙ্গে থাকলেও নিচের অংশ পুরো ভিজে গেছে। তবে তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তিও এনে দিয়েছে।

সকালের এই বৃষ্টি রাজধানীর ব্যস্ত নগরজীবনে সাময়িক ছন্দপতন ঘটালেও প্রখর গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মধ্যে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টে যেমন থাকবে দেশের আবহাওয়া

ধূমপান করছেন? যেসব উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারীদের জন্য বড় বিনিয়োগ সরকারের

গ্যাস সংকটে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

বৃষ্টিতে ভিজে শুরু কর্মদিবস, দুর্ভোগে ঢাকার পথচারী

কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতের আহ্বান পর্যটনমন্ত্রীর

মিঠা পানির মাছে এগিয়ে রাজশাহী, প্রতিদিন বিক্রি প্রায় ২০ কোটি টাকা

বোরো চাষে লবণাক্ততাকে হার মানাল রোপণ ক্যালেন্ডার

প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে: ডিজি

ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু