ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৬, ২:০৮ বিকাল

Link Copied!

পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই পাবজি মোবাইল গেম প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে দলটি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাবজি দলের এই প্রতিনিধিত্বকে সামনে রেখে বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা ‘থিম সং’ প্রকাশ করেছে দলটির ব্র্যান্ড পার্টনার রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। এটি দেশের ইস্পোর্টস অঙ্গনে কোনো ব্র্যান্ডের উদ্যোগে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ থিম সং।
বিশেষভাবে তৈরি এই গানটি পিএমজিও সাউথ এশিয়া ফাইনালস পর্যন্ত দলের যাত্রা এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প তুলে ধরবে।
রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ-ওয়ান ইস্পোর্টসের প্রধান ব্র্যান্ড পার্টনার। এ-ওয়ান ইস্পোর্টস এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে।
পাবজি মোবাইল গ্লোবাল ওপেন সাউথ এশিয়া ফাইনালসে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে এ-ওয়ান ইস্পোর্টস। এই টর্নামেন্টে সফল দল অংশ নেবে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) প্রতিযোগিতায়।
এ-ওয়ান ইস্পোর্টস ও এয়ারটেলের এই অংশীদারত্বকে দেশের গেমিং ও ক্রীড়া জগতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  আন্তর্জাতিক ইস্পোর্টস প্রতিযোগিতায় বাংলাদেশের এই অংশগ্রহণ স্থানীয় তরুণ গেমারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
ইস্পোর্টস অ্যান্থেম বা থিম সংটির ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=DJoRR-AUIgE
Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু