ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, কমেছে রুপা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৬, ৩:৫৮ বিকাল

Link Copied!

বিশ্ববাজারে বড় পতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার কমে আসায় মূল্যবান ধাতুটির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে একই সময়ে কমেছে রুপার দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টা ৩৭ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৯ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবারের সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৩ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে মঙ্গলবার বিশ্বব্যাপী বন্ড বিক্রির চাপে প্রধান অর্থনীতিগুলোতে দীর্ঘমেয়াদি ঋণের খরচ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ স্তরের দিকে এগিয়ে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ ও রুপার মতো অনুৎপাদনশীল মূল্যবান ধাতুতে বিনিয়োগের আগ্রহ কমে যায়। ফলে ধাতুগুলোর দামে বড় চাপ তৈরি হয়।

সাধারণত বন্ডের ইল্ড বা সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা নির্দিষ্ট আয়ের সম্পদের দিকে বেশি ঝুঁকে পড়েন। এতে স্বর্ণের মতো যেসব সম্পদ থেকে নিয়মিত সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না, সেগুলোর আকর্ষণ সাময়িকভাবে কমে যায়।

ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমে যাওয়া এবং রাজস্ব বাজেট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ স্বর্ণের দাম বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আগামী মাসে ফেডারেল রিজার্ভের নীতি অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৬৭ শতাংশ। অন্যদিকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৩৩ শতাংশ।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ২২ ডলারে নেমেছে।

অন্যদিকে, প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭২০ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম ছিল প্রতি আউন্স ১ হাজার ২৯০ দশমিক ৫৫ ডলার।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা