ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. লাইফস্টাইল

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ১:৪৩ বিকাল

Link Copied!

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্যখাতে কাজ করা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”। দিবসটি উপলক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম, আলোচনা সভা ও সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস অনুযায়ী, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাংগঠনিক আইন কার্যকর হয়, এবং এই দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা শুরু হয়।

প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যুকে প্রতিপাদ্য হিসেবে নির্বাচন করে, যা বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সপ্তাহব্যাপী (৭ থেকে ১৩ এপ্রিল) সেবা সপ্তাহের আয়োজন করেছে। এ সময়ে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সেবা সপ্তাহের অংশ হিসেবে ফাউন্ডেশন ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি গণমুখী সেমিনারের আয়োজন করেছে, যেখানে শারীরিক কার্যকলাপ ও হৃদস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স