ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পেল বিশাল সার সহায়তা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জানুয়ারী ২০২৬, ২:১২ বিকাল

Link Copied!

রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করেছে ৩০,০০০ মেট্রিক টন পটাশ সার। এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন উদ্দীপনা যোগ করবে এবং দেশীয় খাদ্য নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে। পাশাপাশি এটি আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে বর্তমান বৈশ্বিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রেক্ষাপটে।

সোমবার (১৯ জানুয়ারি) উপহারপ্রাপ্ত সার হস্তান্তরের অনুষ্ঠান রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

রাশিয়ার শীর্ষ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালচেম (Uralchem) বাংলাদেশকে এই ৩০,০০০ মেট্রিক টন এমওপি (MOP) পটাশ সার উপহার হিসেবে প্রদান করেছে।

প্রধান অতিথি কৃষি উপদেষ্টা বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অস্থিতিশীল আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক সংকট কৃষি খাতকে প্রভাবিত করছে। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্ব অপরিসীম। আজকের এই উদ্যোগ গঠনমূলক বৈশ্বিক সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ।”

তিনি আরও জানান, “বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কাছে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের মজুদ ১০.৩৫ লাখ মেট্রিক টন, যা প্রতিষ্ঠানটির ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ধান উৎপাদন ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ, পেঁয়াজ ২২ শতাংশ, সবজি ৩.৭০ শতাংশ এবং সরিষা ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

এই উপহারপ্রাপ্ত সার বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু