ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ১:১৫ বিকাল

Link Copied!

{"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_platform":"mobile_1","appVersion":"18.9.0","editType":"image_edit","os":"ios","client_key":"aw889s25wozf8s7e","capability_name":"capcut_photo_editor","region":"BD","source_type":"vicut","pictureId":"616336F3-6F42-423E-A448-85AEF01B510A","enterFrom":"new_image","product":"vicut"}","data":{"product":"vicut","os":"ios","source_platform":"mobile_1","client_key":"aw889s25wozf8s7e","region":"BD","capability_name":"capcut_photo_editor","source_type":"vicut","pictureId":"616336F3-6F42-423E-A448-85AEF01B510A","editType":"image_edit","appVersion":"18.9.0","enterFrom":"new_image"}}

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে নীতিগত সংস্কার কার্যকর ও ধারাবাহিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্যবসায়িক পরিবেশকে আরও স্বচ্ছ, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বিল্ডিং ইনভেস্টরস কনফিডেন্স: ফ্রম পলিসি রিফর্ম টু ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এক মধ্যাহ্নভোজ সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও অ্যামচেমের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অ্যামচেম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উদীয়মান ও প্রযুক্তিনির্ভর খাতে এ সম্ভাবনা বেশি। বিনিয়োগকারীদের বিবেচনায় থাকা বেশ কিছু মৌলিক সুবিধা বাংলাদেশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে এই সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আস্থা ও প্রকৃত বিনিয়োগে রূপ দিতে নীতিগত সংস্কারের ধারাবাহিক ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন সৈয়দ মোহাম্মদ কামাল। তার মতে, সংস্কারের উদ্যোগগুলো দৃশ্যমান ও পূর্বানুমানযোগ্য ফলাফলে রূপ দিতে পারলে দক্ষিণ এশিয়ায় মার্কিন বিনিয়োগ, প্রযুক্তি ও বাণিজ্যের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে মূলধনের নিরাপত্তা ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ করা গেলে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রক বাধা কমানো এবং ব্যবসা পরিচালনা সহজ করার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা ও উদ্বেগ তুলে ধরার সুযোগ তৈরি করা হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রণ শিথিলকরণের বিভিন্ন উদ্যোগও চলমান রয়েছে।

করব্যবস্থা সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দক্ষতা বৃদ্ধি ও অটোমেশনের মাধ্যমে আরও কার্যকর ও স্বচ্ছ কর কাঠামো গড়ে তোলার কাজ চলছে। বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে বন্দর ও কাস্টমসের প্রক্রিয়াগুলো আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বেসরকারি খাতের সঙ্গে সরকারের সম্পৃক্ততা অব্যাহত রাখার কথা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা ও পূর্বানুমানযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী প্রতিনিধিরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন নীতিগত অগ্রাধিকার নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনায় রাজস্ব আহরণ, বেসরকারি বিনিয়োগ, নিয়ন্ত্রক পরিবেশ এবং স্টার্টআপ ও উদীয়মান ব্যবসার জন্য মূলধনপ্রাপ্তির সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

অর্থমন্ত্রী বলেন, নিয়ম মেনে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মানদণ্ড নির্ধারণ, কর পরিশোধ নিশ্চিত করা এবং করব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন দ্রুত বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে দুর্নীতি কমানোর পাশাপাশি করব্যবস্থার দক্ষতা বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে শেভরন বাংলাদেশ, এইচএসবিসি, ট্রান্সকম গ্রুপ ও ভিসা।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা