ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বিএডিসির গণশুনানি : বীজে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ডিসেম্বর ২০২৩, ৯:৪৮ বিকাল

Link Copied!

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত গণশুনানিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রতিবছর বিদেশে থেকে বীজ আমদানি করে। এতে প্রচুর পরিমাণে টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। সরকার বীজ সরবরাহে বিদেশের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে। এজন্য আমদানি না করে দেশেই শতভাগ বীজ উৎপাদন করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে বীজে স্বয়ংসম্পূর্ণ হতে চায়।

আজ শুক্রবার ২৯ ডিসেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরের সেচ ভবনে বিএডিসি অডিটোরিয়ামে বিএডিসি’র অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে স্টেক হোল্ডারদের অংশগ্রহণমূলক গণশুনানিতে এ-সব কথা বলেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। গণশুনানিতে কৃষক, ডিলার ও আমদানি ও রপ্তানিকারকগণসহ প্রায় ৩০০ জন অংশ নেন।

বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএডিসির সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. আব্দুস সামাদ, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. মজিবর রহমান, সদস্য পরিচালক (অর্থ) মো. আশরাফুজ্জামান, বিএডিসির সচিব মেরিনা সারমীন, বিএডিসি’র মহাব্যবস্থাপক (এএসসি) ওবায়দুল ইসলাম, মহাব্যবস্থাপক (সার বিভাগ) মো. ফখরুল হাসান প্রধান, মহাব্যবস্থাপক (উদান বিভাগ) মো. জামিনুর রহমান, প্রধান মনিটরিং বিভাগ মো. আব্দুস ছাত্তার গাজী, অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) মো. আজিম উদ্দিন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) ড. মো. ইসবাত ও অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীপ্রস) দেবদাস সাহা প্রমুখ।

বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, শহরায়নের কারণে ক্রমেই কৃষি জমি কমে যাচ্ছে। এ কারণে কম জমিতে অধিক ফসল ফলানোর জন্য হাইব্রীডসহ উন্নত বীজ সরবরাহে বিএডিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছে। এখনো দেশে কৃষকদের কাছে বিএডিসি’র বীজের চাহিদা সবচেয়ে বেশি। আমরা সেই চাহিদা মেটানোর চেষ্টা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশের কারণে আজ দক্ষিণাঞ্চলের বিরাট এলাকায় লবণাক্তার কারণে চাষাবাদে ব্যাপক পরিবর্তন আনছে বিএডিসি। আবহাওয়া ও পরিবেশ উপযোগী কয়েকটি প্রজেক্ট নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চল, পাহাড়ী অঞ্চল ও হাওড় অঞ্চল উপযোগী বীজ তৈরি করছে বিএডিসি। পাশাপাশি খাল খনন, পানির রিজার্ভার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা