ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বাড়ানো হলো বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৩, ৫:১৩ বিকাল

Link Copied!

সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত। পুরনো সিদ্ধান্ত অনুযায়ী আবেদনের সময়সীমা গত ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

গতকাল মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এমন তথ্য জানা যায়। জাতীয় সংসদ নির্বাচেনের সাথে সমন্বয় করার উদ্দেশ্যে এবার ভর্তি প্রক্রিয়াও এক মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে।

এতে বলা হয়, মাউশি আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময় আগামী ১৮ নভেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত বৃদ্ধি করা হলো।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর আবেদনকারীরা ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। গত ২৪ অক্টোবর দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এবারও ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে।

Facebook Comments Box

আরও পড়ুন

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি