ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: বীর বাহাদুর উশৈসিং

প্রতিবেদক
admin
২৯ জুলাই ২০২৩, ৩:২৮ অপরাহ্ণ

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবান সদর ও লামা পৌর এলাকায় পানির সংকট আর থাকবে না। তিনি বলেন, পানির লাইন সম্প্রসারণের জন্য বান্দরবান পৌরসভার জন্য সাড়ে ৩০০ কোটি টাকা এবং লামা পৌরসভার জন্য ২০০ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে । পার্বত্যবাসীর কষ্ট লাঘবের কথা ভেবেই মাননীয় প্রধানমন্ত্রী খুব অল্প সময়ের মধ্যে এ প্রকল্প অনুমোদন দিয়েছেন। আর এ প্রকল্পের কাজ শুরু হয়ে গেলে পৌর এলাকায় আর পানির সমস্যা থাকবে না।

আজ শনিবার বান্দরবান চিম্বুক সড়কের তারাছা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এলজিইডি, বান্দরবান কর্তৃক বাস্তাবায়িত রুমা বিসি হতে মাওফা পাড়া ভায়া তারাছা ইউপি অফিস সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর একথা বলেন।

পার্বত্য অঞ্চলের সড়ক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য অঞ্চলের পাড়াবাসীরা সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন তাদের উৎপাদিত কৃষিজ ও ফলজ পণ্য সহজে জেলা শহরে পরিবহণ করতে পারছে। এতে করে পাহাড়ি জনগণ আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছেন। মন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ের মানুষদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ করে পাহাড়ি মানুষের যোগাযোগ ব্যবস্থার পথ সুগম করে দিচ্ছেন। মন্ত্রী বান্দরবানের উন্নয়নের প্রসঙ্গে টেনে বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্নভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে। পাহাড়ে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর বদন্যতার কারণেই তা সম্ভব হয়েছে। এলজিইডি’র তত্ত্বাবধানে বান্দরবানের রুমা বিসি হতে মাওফা পাড়া ভায়া তারাছা ইউপি অফিস সড়ক উন্নয়ন কাজে ১৮ কোটি ৮ লাখ ১৮ হাজার ৪৪৪ টাকা ব্যয় হয়।

মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি । পার্বত্যাঞ্চলে যাতে শান্ত পরিবেশ থাকে, উন্নয়নে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers