ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৪, ২:২৭ বিকাল

Link Copied!

বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর) শনিবার নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

বাজার কারসাজি প্রসঙ্গে তিনি অর্থ উপদেষ্টা বলেন, দাম শুধু কারওয়ানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কারওয়ানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করা হবে। এবং আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আরও দৃশ্যমান হবে। দৃশ্যমান হলে সবকিছু আপনারা দেখতে পাবেন।

তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে।

শিল্প কারখানা কারখানা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, একটা ইউনিট আগে চালু হোক। এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। আগে একটা চালু হোক।

Facebook Comments Box

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য