ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

বাইডেনের ছেলের বিরুদ্ধে আরো একটি ফৌজদারি মামলা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ডিসেম্বর ২০২৩, ৮:৪২ বিকাল

Link Copied!

আবারো আইনি জটিলতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তার বিরুদ্ধে আরো একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দেশটির ফেডারেল প্রসিকিউটররা হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা দায়ের করেছেন। হান্টার বাইডেনের নতুন এ মামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। খবর বিবিসির।

মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের এক স্কিমে যুক্ত। কিন্তু ওই স্কিমের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি। ৫৩ বছর বয়সী হান্টার একজন আইনজীবী ও ব্যবসায়ী।

দেশটির স্থানীয় সময় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস আদালতে দায়ের করা নথি অনুসারে, হান্টার বাইডেনের বিরুদ্ধে মিলিয়ন ডলার ব্যয় করার সময় কর দাখিল, পরিশোধ করতে ব্যর্থ, কর মূল্যায়ন এড়ানো এবং একটি মিথ্যা বা জালিয়াতি ট্যাক্স রিটার্ন তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনের ১৭ বছরের জেল হতে পারে।  এর আগে গত সেপ্টেম্বর মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দোষী নন বলে দাবি করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২